(হৃদি) রত্নাকরের অগাধ জলে
ডুব দে রে মন কালী বলে॥
রত্নাকর নয় শুন্য কখন দু চার ডুবে ধন না পেলে,
তুমি দম সামর্থে এক ডুবে যাও কুল কুন্ডলিনীর কূলে।।
জ্ঞান সমুদ্রের মাঝে রে মন শান্তিরুপা মুক্তা ফলে,
তুমি ভক্তি করে কুড়ায়ে পাবে শিব যুক্তি মতো চাইলে।।
কাম আদি ছয় কুম্ভীর আছে আহার লোভে সদাই চলে,
তুমি বিকেক হলদি গায়ে মেখে যাও ছোঁবে না তার গন্ধ পেলে,
রতন মানিক কত পড়ে আছে সেই না জলে,
রামপ্রসাদ বলে ঝম্প দিলেমিলবে রতন ফলে ফলে।।
No comments:
Post a Comment