Friday, February 16, 2024
Thursday, February 15, 2024
মন রে কৃষিকাজ জানো না
মন রে কৃষিকাজ জানো নাএমন মানব জমিন রইলো পতিতআবাদ করলে ফলত সোনামন রে কৃষিকাজ জানো না।।
কালী নামে দাও রে বেড়াফসলে তছরূপ হবে নাসে যে মুক্তকেশীর শক্ত বেড়াতার কাছেতে যম ঘেঁষে না।।
অদ্য কিংবা শতাব্দান্তেবাজাপ্ত হবে জানো নাআপন একতারে মন রেচুটিয়ে ফসল কেটে নে না।।
গুরুদত্ত বীজ রোপণ করেভক্তি বারি সেঁচে দে নাএকা যদি না পারিস মনরামপ্রসাদকে সঙ্গে নে না
Subscribe to:
Comments (Atom)