ভজন এর লিরিকস বাংলা ফন্টএ
Thursday, February 15, 2024
মন রে কৃষিকাজ জানো না
মন রে কৃষিকাজ জানো না
এমন মানব জমিন রইলো পতিত
আবাদ করলে ফলত সোনা
মন রে কৃষিকাজ জানো না।।
কালী নামে দাও রে বেড়া
ফসলে তছরূপ হবে না
সে যে মুক্তকেশীর শক্ত বেড়া
তার কাছেতে যম ঘেঁষে না।।
অদ্য কিংবা শতাব্দান্তে
বাজাপ্ত হবে জানো না
আপন একতারে মন রে
চুটিয়ে ফসল কেটে নে না।।
গুরুদত্ত বীজ রোপণ করে
ভক্তি বারি সেঁচে দে না
একা যদি না পারিস মন
রামপ্রসাদকে সঙ্গে নে না
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment